দিরাইয়ে সড়ক দু*র্ঘটনায় শিশু নি*হত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

দিরাইয়ে সড়ক দু*র্ঘটনায় শিশু নি*হত

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ১২:৫৬:৪৮ অপরাহ্ন

দিরাইয়ে সড়ক দু*র্ঘটনায় শিশু নি*হত

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দিরাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে রিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রিহান উপজেলার চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের মোহাম্মদ হিরা মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের বড়পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির পাশে সড়কে খেলা করার সময় হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয় শিশু রিহান। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সিলেটের হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরনাচর ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন