‘আলিয়ার কাছ থেকে করণ জোহরকে চু*রি করতে চাই’
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ AM

‘আলিয়ার কাছ থেকে করণ জোহরকে চু*রি করতে চাই’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ১০:৩৪:২৫ PM

‘আলিয়ার কাছ থেকে করণ জোহরকে চু*রি করতে চাই’

ফাইল ছবি


অভিনেত্রী আলিয়া ভাটের বলিউডে যাত্রা শুরু ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে। এরপর ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র মতো ছবিতে নজরকাড়া অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। তবে বহুবারই আলোচনায় এসেছে একটি প্রশ্ন—এই উত্থানের নেপথ্যে বলি পরিচালক করণ জোহরের ভূমিকা কতটা!

এই বিতর্ক নতুন নয়। এর আগেও ঐশ্বরিয়া রাই থেকে সোনাক্ষী সিনহা—বহু বলিউড তারকাই প্রকাশ্যে স্বীকার করেছেন, আলিয়ার ক্যারিয়ারে বড় অবদান রয়েছে করণের। এবার একই প্রসঙ্গে ব্যতিক্রমী মন্তব্য করলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, ‘আমার যদি আলিয়ার থেকে কিছু চুরি করতে হয়, আমি করণ জোহরকে চুরি করব। তার মতো একজন সমর্থক জীবনে থাকাটা খুব দরকার, যিনি সব সময় পাশে থাকবেন। করণ আলিয়ার জীবনে সেই রকমই একজন মানুষ।’

তবে শুধু করণ নন, ওয়ামিকা আরও জানান—তিনি অনন্যা পাণ্ডের ত্বক, কৃতি শ্যাননের উচ্চতা, কীর্তি সুরেশের নম্রতা, বরুণ ধাওয়ানের এনার্জি এবং শাহরুখ খানের স্টারডমও চুরি করতে চান। যদিও সবটাই নিছক মজার ছলেই বলেছেন অভিনেত্রী।

ওয়ামিকার এই বক্তব্য নিয়ে যদিও মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। কেউ কেউ ঐশ্বরিয়া রাইয়ের পুরোনো মন্তব্য মনে করিয়ে দিয়েছেন, আবার অনেকে ওয়ামিকাকে সাহসী বলেও প্রশংসা করেছেন। তবে কেউ কেউ মনে করছেন, আলিয়া এই মন্তব্য একেবারে সহজভাবে নেবেন না।

অন্যদিকে আলিয়ার সমর্থকরাও চুপ থাকেননি। তাদের মতে, করণ জোহর না থাকলেও আলিয়া বলিউডে আসতেন। কারণ পরিচালক মহেশ ভাটের কন্যা সে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ