সিনেমায় ফেরা হলো না, আ মে রি কা র পথে মাহি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ AM

সিনেমায় ফেরা হলো না, আ মে রি কা র পথে মাহি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ১১:৪৬:২১ AM

সিনেমায় ফেরা হলো না, আ মে রি কা র পথে মাহি

ছবি : ফাইল ফটো


ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।  তবে ঠিক কী উদ্দেশ্যে তিনি সেখানে গেছেন, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি।

নিউইয়র্কে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যাত্রাকালে তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মাহি। সেখানে তিনি লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ একইসঙ্গে তিনি নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র চেকইন দিয়েছেন।

মাহিয়া মাহি ঢালিউডের একজন আলোচিত অভিনেত্রী। বিয়ে, সন্তান এবং রাজনীতির কারণে একসময় তার চলচ্চিত্রে ক্যারিয়ার থমকে গিয়েছিল। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ফেরেননি।

'ভালোবাসার রঙ' সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছিল মাহিয়া মাহির। অভিনয় দক্ষতা তাকে অনেক দূর এগিয়ে নিয়েছিল এবং সিনেমাপ্রেমীদের মনে তিনি নিজের জায়গা করে নেন। তবে একপর্যায়ে তার ব্যক্তিগত জীবনে বিপর্যয় নেমে আসে।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালে সেই বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। এরপর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকার নামের এক স্থানীয় রাজনীতিককে বিয়ে করেন মাহি। তাদের সংসারে ফারিশ নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। তবে বিয়ের আড়াই বছরের মাথায় সেই সংসারও ভেঙে যায়।

মাহিকে সর্বশেষ অতিথি চরিত্রে দেখা যায় 'রাজকুমার' সিনেমায়। সেখানে তিনি শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ