দোয়ারাবাজারে গৃহবধূ রোকসানা হ*ত্যা : ঘাতকের ফাঁ সি র দাবিতে মা ন ব ব ন্ধ ন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ PM

দোয়ারাবাজারে গৃহবধূ রোকসানা হ*ত্যা : ঘাতকের ফাঁ সি র দাবিতে মা ন ব ব ন্ধ ন

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০৪:৩৮:০৫ PM

দোয়ারাবাজারে গৃহবধূ রোকসানা হ*ত্যা : ঘাতকের ফাঁ সি র দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নিয়ামতপুর গ্রামের তিন সন্তানের জননী গৃহবধূ রোকসানা বেগম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও মূল অভিযুক্ত ঘাতক জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার (  ২০ জুন )  বাদ জুমা উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে শ্রীপুর-কপলা সড়কে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে গ্রামবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন,  অ্যাডভোকেট সালেহ আহমদ, সমাজকর্মী তাইবুর রহমান, মোশাহিদ আলী, নিজাম উদ্দিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক  মোশাররফ হোসেন, কবির আহমদ, রেজাউল করীম, সুমন মিয়া, আজমন আলী, মোশাহিদ ও দেলোয়ার হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার / মোশাররফ