ছবি: নিজস্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড শাখা আয়োজিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ জুন ) রাত ৮ টায় শহরের জান্নাত কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির ১ম যুগ্ন আহবায়ক মুর্শেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডভোকেট শেরে নুর আলী, নজরুল ইসলাম, রেজাউল হক, আবুল কালাম, আতম মিসবাহ, জাসাস জেলা কমিটির সদস্য সচিব মনজ্জির হোসেন সুজন জেলা বিএনপি মহিলা দলের সাধারন সম্পাদক হাফিজা ফেরদৌস লিপন, জেলা যুবদলের সহ সভাপতি সুহেল আহমেদ, বিএনপি নেতা সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা মৎস্যজীবিদলের সাধারণ সম্পাদক হারুন রশীদ।
বক্তারা বলেন, গত জুলাই আন্দোলনে পুলিশ আমাদের উপর গুলি চালায়। টিয়ারশেল নিক্ষেপ করে। বাসায় বাসায় তল্লাশি করেছে। মামলার হুমকি নিয়ে রাজপথে আন্দোলন, সংগ্রাম করেছি। এ সময় কেউ ঢাকায় ছিলেন, কেউ সুশীল সেজেছেন। এখান তাঁরা বসন্তের কোকিল হয়ে বিপ্লবী সাজতে চান। এবং ধানের শীষের মনোনয়ন চান। অথচ গত ১৬ বছর জেলা বিএনপির কান্ডারী এডভোকেট নুরুল ইসলাম নুরুল রাজপথ থেকে আন্দোলন করেছেন। তার সঠিক নেতৃত্বে জেলার মানুষ ছিল ঐক্যবদ্ধ। সেদিন সুবিধাভোগীরা দেখা মিলে নি। আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে দুর্দিনের পরীক্ষিত নেতা নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের মনোনয়ন প্রাপ্য। এ আসনে সুবিধাভোগী কেউ মনোনয়ন পেলে মেনে নেবে না জেলাবাসী।
জৈন্তাবার্তা / মনোয়ার




