দোয়ারাবাজারে ফেসবুকে ভুয়া আইডি দিয়ে প্রবাসীকে হয়রানি : থানায় জিডি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৮ AM

দোয়ারাবাজারে ফেসবুকে ভুয়া আইডি দিয়ে প্রবাসীকে হয়রানি : থানায় জিডি

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৩ ০৬:৪৭:০৮ AM

দোয়ারাবাজারে ফেসবুকে ভুয়া আইডি দিয়ে প্রবাসীকে হয়রানি : থানায় জিডি

মোঃ রুহেল মিয়া


ভুয়া ফেসবুক আইডি খুলে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রবাসী ঐক্য সমাজসেবা সংঘটনের সিনিয়র সহাসভাপতি মোঃ রুহেল মিয়া ও তার পরিবারের  বিরুদ্ধে নানা অপপ্রচার ও কটুক্তি করায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বৃহস্পতিবার  দোয়ারাবাজার থানায় প্রতিকার চেয়ে একটি সাধারণ ডায়েরী করা হয় (ডায়েরী নং ৫৭০/২৩)।

মোঃ রুহেল মিয়া বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য কে বা কারা আমার ও আমার পরিবারের সদস্যদের  নাম ও ছবি ব্যবহার করে  বিভিন্ন ভুয়া আইডি খুলে আমাদের পরিবারের  বিরুদ্ধে নাজেহালমূলক কথা-বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়াও ‘ফায়খানা আক্তার নামক ভুয়া আইডি খুলে একটি চক্র উদ্দেশ্য প্রণোদিত অনেকের মানহানি কর ব্যক্তিগত ছবি আপলোড করে ও কথাবার্তা লিখে প্রচারণা চালাচ্ছে। আমি আইনী প্রতিকার চেয়ে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। প্রয়োজনে তথ্য ও প্রযুক্ত আইনের সহায়তা নেব। 

এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান  জানান, রুহেল মিয়ার অভিযোগটি সাধারণ ডায়েরী ভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

AB



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব