বৃষ্টিতে সুইমিংপুলে তাহসান-রোজা, শেয়ার করলেন মুহূর্ত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ AM

বৃষ্টিতে সুইমিংপুলে তাহসান-রোজা, শেয়ার করলেন মুহূর্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ১১:১৪:১৫ PM

বৃষ্টিতে সুইমিংপুলে তাহসান-রোজা, শেয়ার করলেন মুহূর্ত

ফাইল ছবি


সংগীতশিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবন যেন এখন ভালোবাসার এক স্বর্গরাজ্য! বছরের শুরুতে হঠাৎ করেই চার হাত এক করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান। তাদের এই ভালোবাসা এখন কতটা মধুর, তা কারো বুঝতে বাকি নেই।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন রোজা আহমেদ। ছবিগুলোতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি- আর এমন সময় সুইমিং পুলে তাদের আদুরে এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে।

তাদের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কিছু ছবি ভাগ করে নেন রোজা। তাদের রিসোর্টের এক কামরার বিছানাটিও ভালোবাসার আবহে-সাজে সজ্জিত। এছাড়াও বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা। বলা বাহুল্য, সবকিছুতেই তাদের মধ্যে পাওয়া গেল এক স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়া।

ছবির ক্যাপশনে রোজা লেখেন , 'প্রকৃত বিলাসিতা হলো সেই সময়ের সাথে কাটানো, যেখানে নীরবতা বোঝাপড়ায় ভরা, ভোর ওঠার মতো কানে ফিসফিসানি, প্রতিশ্রুতি এবং ভালোবাসা; যা পুরোপুরি আমাদের।'

বলা বাহুল্য, তাহসানের অতীতের সকল বাজে সময় দূরে সরিয়ে দিয়েছে তার দ্বিতীয় বিয়ে; অর্থাৎ স্ত্রী রোজা আহমেদ এর আলোতে ভরে উঠেছে তাহসানের জীবন; তার রন্ধে রন্ধে বয়ে যাচ্ছে সুখের হাওয়া- এখন এমনই মত ভক্তদের। তাদের একটাই কথা, রোজাই যেন তাহসানের জীবনের সেই 'চাঁদের আলো'। একজন মন্তব্য করেছেন, "জীবনটা উপভোগ করে গেলেন আপনারা!" আরেকজন লিখেছেন, "নজর না লাগুক এই জুটির।"

বিয়র পর থেকে প্রায়ই দেশের বাইরে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। কখনো আমেরিকা, কখনো মালদ্বীপ বা ইউরোপের কোনো শহরে। দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন দুজনে মিলে, এমনই এক মধুর মুহূর্তের খোঁজে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ