আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৯ AM

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৩ ০৮:০৮:২১ AM

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা

ছবি: নিজস্ব


'অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে একটি র‍্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়৷ আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভুঁইয়া, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শিশির ,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ সভাপতি নূরুল হক,সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস ও উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, এফআইভিডিবি আরইসিসি প্রকল্পের প্রজেক্ট কোর্ডিনেটর মুকুল দাস, টেকনিক্যাল স্পেশালিস্ট ভ্যালুচেইন আবু সাদত প্রধান, ফিল্ড অফিসার মোঃ সোলায়মান সরকার, পিআইও অফিসের ফারুক আহমদ, হরিপদ রায় ও মিঠুন চক্রবর্তী প্রমুখ।

এম সি