৪৪ তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশসেরা হলেন জুড়ীর শরীফ খান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

৪৪ তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশসেরা হলেন জুড়ীর শরীফ খান

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০৭:৪৬:৩৪ অপরাহ্ন

৪৪ তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশসেরা হলেন জুড়ীর শরীফ খান

ছবি: নিজস্ব


৪৪ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 

৪৪ তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে দেশসেরা হয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শরীফ খান। তিনি উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের সিরাজ উদ্দিন খান ও জ্যোৎস্না খানম দম্পতির মেধাবী সন্তান। ৪ ভাই বোনের মধ্যে শরীফ খান ২য়। শরীফ খান পুলিশ ক্যাডারে দেশসেরা হওয়ার খবর ছড়িয়ে পড়লে উপজেলার সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট করতে থাকে।

শরীফ খান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি জুড়ী উপজেলার নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হোন। 

বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় শরীফ খান বলেন, মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার পাথেয় ছিলো। মাধ্যম হিসেবে, যার ছায়ায় এই প্রশান্তি ও যার আলোয় এই দৃশ্যমানতা আমার গুরু সাইফুল্লাহ ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞ। 

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে।

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ পরীক্ষার্থী আবেদন করেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২০২২ সালের ২ মার্চ। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে এবং মাত্র ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করে পিএসসি নতুন রেকর্ড গড়ে। এতে ১৫ হাজার ৭০৮ প্রার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ