‘আমাকে পা কি স্তা নি হিসেবে চালিয়ে দেওয়া যায়’
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ AM

‘আমাকে পা কি স্তা নি হিসেবে চালিয়ে দেওয়া যায়’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ১১:৪২:০২ PM

‘আমাকে পা কি স্তা নি হিসেবে চালিয়ে দেওয়া যায়’

ফাইল ছবি


 একসময় ভারত-পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান ছিল স্বাভাবিক। যেমন পাকিস্তানেও দারুণ জনপ্রিয় হিন্দি সিনেমা, বলিউড তারকারা। যাদের মধ্যে ছিলেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত কিংবা কারিনা কাপুররাও।  

কিন্তু পেহেলগামে হামলার পর দুই দেশের সামগ্রিক সম্পর্কই এখন অস্বাভাবিক! শোবিজের বিষয়টি ভিন্ন হলেও তাতেও পড়েছে ছেদ। পাকিস্তানের তারকাদের ওপরেও নানান কঠোর নিষেধাজ্ঞাও দিয়েছে ভারত।

এমন আবহে অভিনেত্রী কারিনা কাপুরের মন্তব্য নিয়ে নানা চর্চা! এক সাক্ষাৎকারে মজার ছলে কারিনা বলেছিলেন, 'আমি ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। তাই আমাকে পাকিস্তানি বললেও দিব্যি চালিয়ে দেওয়া যাবে

বলে রাখা ভালো, কারিনা তার ক্যারিয়ারের শুরুতেই ‘রিফিউজি’ ছবিতে পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর ‘কুরবান’ ছবিতেও প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে তাকে দেখা যায়। এছাড়াও ২০১২ সালে পাকিস্তানে এক অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই জানান, স্বামী সাইফ আলি খানের বেশ কিছু আত্মীয়-পরিজন এখনও পাকিস্তানে রয়েছেন। তারা প্রায়ই ফোন করে অভিনেত্রীকে পাকিস্তানে আসার নিমন্ত্রণ জানান। 

কারিনা এও জানান, সময় সুযোগ পেলে নিশ্চয় যাবেন। শুধু তাই নয়, বছর দশেক আগেও পাকিস্তানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। সেখানকার শিশুকন্যাদের পড়াশোনার গুরুত্ব কতটা, তা বোঝাতেই সেখানে যেতে চেয়েছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ