ফ্রাইডে নাইটে তানজিন তিশা: পাঁচ বছরে আমি হবো মা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ AM

ফ্রাইডে নাইটে তানজিন তিশা: পাঁচ বছরে আমি হবো মা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০৩:২০:৪৭ PM

ফ্রাইডে নাইটে তানজিন তিশা: পাঁচ বছরে আমি হবো মা

ফাইল ফটো


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় দিয়ে অল্প ক’দিনের জয় করেছেন দর্শকদের মন। বর্তমানে এই অভিনেত্রী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আর সেখানেই মুখোমুখি হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানা’র নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র। জায়েদ খানের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হয়ে তিশা জানান, আগামী পাঁচ বছরের মধ্যে তিনি কী কী করতে চান।উপস্থাপকের প্রশ্ন- পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? উত্তরে তিশা বলেন, ‘আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হবো। এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

বলা দরকার, গতকাল শুক্রবার রাত ৮টায় প্রচারিত হয় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ ঘটে চিত্রনায়ক জায়েদ খানের।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ