মাইকেল ম্যাডসেনের মৃ ত্যু তে শোকের ছায়া হলিউডে
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ AM

মাইকেল ম্যাডসেনের মৃ ত্যু তে শোকের ছায়া হলিউডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০৩:১৮:১২ PM

মাইকেল ম্যাডসেনের মৃ ত্যু তে শোকের ছায়া হলিউডে

ফাইল ফটো


হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর।স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের মালিবুর নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কোয়েন্টিন টারান্টিনোর সিনেমার মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন মাইকেল ম্যাডসেন। মৃত্যুর বিষয়ে তার ম্যানেজার সুসান ফেরিস ও রন স্মিথ এবং জনসংযোগ কর্মকর্তা লিজ রড্রিগেজ এক যৌথ বিবৃতিতে বলেন, মাইকেল ম্যাডসেন ছিলেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা। তার শূন্যতা বহু মানুষ অনুভব করবে।

নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার সিনেমা ‘‘রেজারভোয়ার ডগ্‌স’’-এর ‘‘মিস্টার ব্লন্ড’’ ও ‘‘কিল বিল’’-এ ‘‘বাড’’ চরিত্রের জন্যই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। দুই সিনেমারই নির্মাতা ছিলেন কোয়েন্টিন টারান্টিনো।

এছাড়াও এই নির্মাতার ‘‘দ্য হেটফুল এইট’ ’ও ‘‘ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড’’সহ অন্যান্য সিনেমাতেও দেখা গেছে এই হলিউড তারকাকে। চার দশকের ক্যারিয়ারে ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘‘জেমস বন্ড’’ সিরিজের ‘‘ডাই অ্যানাদার ডে’’তেও অভিনয় করেন ম্যাডসেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী