সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি রাজু, সাধারণ সম্পাদক জাকির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৮ AM

সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি রাজু, সাধারণ সম্পাদক জাকির

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৩ ০৪:২৪:২৪ AM

সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি রাজু, সাধারণ সম্পাদক জাকির

ছবি : নিজস্ব


সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি পদে দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজুকে ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সুনামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার ( ১৫ অক্টোবর ) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহ্ জাহান চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীরের সঞ্চালনায় কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য  এ কমিটি গঠন করা হয়। 

No description available.

কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক সিলেট বানীর জেলা প্রতিনিধি মাসুক মিয়া,ও সহ-সভাপতি পদে দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোরের কাগজের জেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন শাহ। অর্থ বিষয়ক সম্পাদক পদে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার মোসাইদ রাহাত, ক্রীড়া সম্পাদক পদে রাইজিংবিডির সুনামগঞ্জ প্রতিনিধি ও  দৈনিক জৈন্তাবার্তার স্টাফ রিপোর্টার মনোয়ার চৌধুরী, দপ্তর সম্পাদক পদে আনন্দ টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এটিভি স্পোর্টসের সম্পাদক অনিশ তালুকদার বাপ্পু।

এছাড়াও  দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহ্ জাহান চৌধুরী, নিউজ সুনামগঞ্জের প্রধান সম্পাদক মাহমুদুর রহমান তারেক, বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি রেজাউল করিম, সাংবাদিক রাজন মাহবুব, মিল্লাত আহমদ, শাহ্ জোনায়েদ আহমদ সৃজন, রুহুল আমিন, নাদের আহমদ, মোশারফ হোসেন লিটন, আজহারুল আলম শিপু ও শাহরিয়ার বাপ্পীকে সদস্য করে আগামী দুই বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব