কিছুটা সুস্থ ‘লালনকন্যা’ ফরিদা পারভীন, সবার দোয়া চাইলেন স্বামী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ AM

কিছুটা সুস্থ ‘লালনকন্যা’ ফরিদা পারভীন, সবার দোয়া চাইলেন স্বামী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৩:৩৪:৫৯ PM

কিছুটা সুস্থ ‘লালনকন্যা’ ফরিদা পারভীন, সবার দোয়া চাইলেন স্বামী

ফাইল ফটো


দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন বরেণ্য লালল সংগীতশিল্পী ফরিদা পারভীন। ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় গত ৫ জুলাই রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় শিল্পীকে। এরপর শিল্পীকে নেওয়া হয় আইসিইউতেও।আশার কথা, এখন শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফরিদা পারভীনকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম।

তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গতকাল রবিবার সন্ধ্যায় ফরিদা পারভীনকে কেবিনে দেওয়া হয়।গাজী আবদুল হাকিম বলেন, ‘এখন ওর (ফরিদা) অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। গতকাল আইসিইউ-তে আমার সঙ্গে ও কথা বলেছে। সবাইকে চিনতেও পারছে। তবে জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। সবাই দোয়া করবেন যেন ফরিদা সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসে।’

বলা দরকার, দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন ফরিদা পারভীন। সম্প্রতি দেশের প্রথিতযশা কিডনি, বক্ষব্যাধি, হৃদরোগ ও আইসিইউ বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা-বিষয়ক পরামর্শ দিয়েছে।উল্লেখ্য, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।

ফরিদা পারভীনকে বলা হয় লালন কন্যা। লালন ফকিরের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন। ক্ল্যাসিক ও আধুনিক গানেও নন্দিত তিনি। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক অর্জন করেন। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবেও ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই শিল্পী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ