সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২১ AM

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৫/০৭/২০২৫ ১০:২৬:২১ PM

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

ছবি : সংগৃহীত


সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) উপদেষ্টা সেলীনা চৌধুরী সিলেট মিডটাউন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাতে সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাবের কার্যালয়ে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিউজার শুভাকাঙ্ক্ষী সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি ও শিক্ষিকা রুনা সুলতানা।

সিউজার সাধারণ সম্পাদক শাকিলা ববি বলেন, এ প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিলেটের সুপরিচিত সামাজিক সংগঠন সিলেট মিডটাউন রোটারি ক্লাবের। এবং যিনি নির্বাচিত হয়েছেন তিনি আমাদের ক্লাবের উপদেষ্টা। তাই আমরা ক্লাব সদস্য সবাই সেলীনা আপার এই প্রাপ্তিতে গর্বিত। তাকে সম্মান জানাতে পেরে আমরা গর্ববোধ করছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ