দোয়ারাবাজারে বিপুল পরিমান সুপারি ও ভারতীয় চিনিসহ আটক ৫
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৯ AM

দোয়ারাবাজারে বিপুল পরিমান সুপারি ও ভারতীয় চিনিসহ আটক ৫

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ০২:৪৬:২০ AM

দোয়ারাবাজারে বিপুল পরিমান সুপারি ও ভারতীয় চিনিসহ আটক ৫

দোয়ারাবাজারে ভারতীয় সুপারি ও চিনিসহ ৫ জনকে আটক করা হয়


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে সুপারী ও চিনিসহ ৫ জনকে আটক করা হয়েছে। 

শনিবার সন্ধ্যার পর যৌথ বাহিনীর অভিযানে ইউনিয়নের বড়খাল গ্রামের ফজর আলী সবুর পুত্র আল আমিনের বাড়ি থেকে ভারতীয় ২৮বস্তা চিনি ও উত্তর কলাউড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে রুস্তুম আলীর বাড়ি থেকে ভারতে পাচারের জন্য ১৩৯ বস্তা মজুদকৃত  সুপারি ও ১০৫ রুপিসহ ৩ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ডালিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র তাইজুল ইসলাম (২৭), উত্তর কলাউড়া গ্রামের ফিরোজ আলীর পুত্র  ইউনুছ মিয়া (২৮), মৃত লাল মিয়ার পুত্র আব্দুল লতিফ (৬৫)।  

 পরে বাংলাবাজারের জজ মিয়ার বাড়ি থেকে ১৭০ বস্তা সুপারিসহ  নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মৃত সাদ উল্লাহ'র পুত্র চেরাগ আলী (৪৪) ও বাড়ীর মালিক জজ মিয়ার ছেলে খোকন মিয়া (২৮)কে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় রবিবার থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। 

দোয়ারাবাজার থানার (ওসি) বদরুল হাসান বলেন. চোরাকারবারিদের বিরুদ্ধে সর্বদাই অভিযান অব্যাহত থাকবে।  

সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় মল্লিক চেরাকারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে সকলকে সহযোগিতা করার আহবান জানান।

ডিডি