সংখ্যাগরিষ্ঠতা হারাল নে তা নি য়া হুর সরকার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংখ্যাগরিষ্ঠতা হারাল নে তা নি য়া হুর সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ১১:৩০:৩০ অপরাহ্ন

সংখ্যাগরিষ্ঠতা হারাল নে তা নি য়া হুর সরকার

ছবি : সংগৃহীত


দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট দল অতি-গোঁড়া শাহস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এতে করে ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু।

অতি-গোঁড়া শাহস পার্টি বুধবার (১৬ জুলাই) জানিয়েছে, ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করার আইনের দীর্ঘ দ্বন্দ্বের জেরে তারা সরকার থেকে পদত্যাগ করেছে। এরআগে চলতি সপ্তাহের শুরুতে আরেকটি অতি-গোঁড়া দল নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করে।

সংখ্যাগরিষ্ঠতা হারানোয় যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এখন সরকার চালাতে হিমশিম খেতে হবে।  তবে শাহস পার্টি জানিয়েছে, নেতানিয়াহুর জোট সরকার ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু তারা করবে না। এছাড়া কিছু আইন পাসের ক্ষেত্রে নেতানিয়াহুকে সহায়তা করবে এবং সরকারের পতন হয় এমন কিছুও তারা করবে না।

এদিকে এ মাসের শেষ দিকে তিন মাসের বিরতিতে যাচ্ছে ইসরায়েলি সংসদ নেসেট। এতে করে নেতানিয়াহুকে অন্তত তিন মাস সরকার পতন নিয়ে কোনো চিন্তা করতে হবে না।

শাহস পার্টি নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলছেন, এখন নেতানিয়াহু ‘অবৈধ সংখ্যলঘু’ সরকার পরিচালনা করছে। তিনি বলেন, এ সরকার এখন কিছুই করতে পারবে না। না পারবে গাজা যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে; না পারবে সৌদি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চালাতে। নেতানিয়াহুর এ সরকার সব ধরনের বৈধতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী