সুনামগঞ্জে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিব ও নবায়ন যোগ্য জ্বালানি বিষয়ে সেমিনার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ AM

সুনামগঞ্জে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিব ও নবায়ন যোগ্য জ্বালানি বিষয়ে সেমিনার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ১২:২৫:৫১ PM

 সুনামগঞ্জে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিব ও নবায়ন যোগ্য জ্বালানি বিষয়ে সেমিনার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিব ও নবায়ন যোগ্য জ্বালানি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শহরের লতিফা কনফারেন্স হলে উন্নয়ন সংস্থা হাউস, সুজন, ক্লিন ও বিডব্লিওজিইডির আয়োজনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

সুজনের নির্বাহী পরিচালক বাবু নির্মল ভট্রাচার্যের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোদাচ্ছির আলম,  সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু,  সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, অনির্বান মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, সুনামগঞ্জ খামারী সংঘের যুগ্ম আহবয়ক জাহির উদ্দিন, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভাপতি তৃঞ্চা আক্তার রুশনা, সাংবাদিক জসিম উদ্দিন, আমিনুল ইসলাম, দ্বিপাল ভট্রাচার্য, যুব নেতা বাবলু মিয়া প্রমুখ।

সেমিনারে বাংলাদেশে চাইনিজ উদ্যোগ বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় বিনিয়োগ ও নবয়ান যোগ্য জ্বালানি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ। সেমিনারে আলোচকরা চীন সহ যেকোন দেশের ঋণে বাস্তবায়িত প্রকল্প সমুহের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি করেন। একই সাথে কয়লা ও গ্যাস ভিত্তিক জ্বালানি খাতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের গুরুত্ব আরোপ করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব