সুনামগঞ্জে ছাত্রলীগের তিন ইউনিটের কর্মীসভা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৭ AM

সুনামগঞ্জে ছাত্রলীগের তিন ইউনিটের কর্মীসভা

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ০১:০৩:২৬ AM

সুনামগঞ্জে ছাত্রলীগের তিন ইউনিটের কর্মীসভা

ছবি : নিজস্ব


স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ সদর উপজেলা, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৬  অক্টোবর ) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের সঞ্চালনায় ও সভাপতি  দীপঙ্কর কান্তি দে সভাপতিত্বে এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগেত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।

এসময় প্রধান অতিথির বক্তব্য নুরুল হুদা মুকুট বলেন, বঙ্গবন্ধু জন্ম না নিলে, আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আজ আমরা স্বাধীন। স্বাধীনতা আমাদের অহংকার।বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড। আপনারা জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে কাজ করবেন।সামনে আমাদের কঠিন সময়, প্রতিটি ছাত্রলীগ নেতাকর্মীকে প্রস্তুুত থাকতে হবে।

এ কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাশ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, জেলা আ.লীগ সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাস, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়েজ ইসলাম সুমন, শামসুল আবেদিন রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সুহান,মাজেদুল ইসলাম, তাফসিরুল ইসলাম,জ্যেতিময় বনিক দীপ্ত,সাংগঠনিক সম্পাদক তুষার রহমান, মাহমুদুল হাসান পলাশ, প্রচার সম্পাদক মো.সাইফ উদ্দিন,দপ্তর সম্পাদক প্রভাস পাল,জেলা ছাত্রলীগের সদস্য সালাউদ্দিন আহমেদ শিহাব, শাহরিয়ার আহমেদ রাজা এবং সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা রিমন রহমান, ইয়াসির আরাফাত জায়াত প্রমুখ।

এম সি