গা*জা যু*দ্ধে নি*হত ৮৯৮ ই*সরায়েলি সেনা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

গা*জা যু*দ্ধে নি*হত ৮৯৮ ই*সরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ০২:৪৪:৪৮ অপরাহ্ন

গা*জা যু*দ্ধে নি*হত ৮৯৮ ই*সরায়েলি সেনা

ছবি : সংগৃহীত


ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় তাদের আরও দুই সেনা নিহত হয়েছে। তাদের পরিচয় জানানো হয়েছে। নিহত সেনারা হলেন- আমির সাদ (২২) এবং ইনোন নুরিয়েল ভানা (২০)। গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার দক্ষিণ গাজায় সংঘাতে নিহত হয়েছে তারা। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়ে, তারা একটি সাঁজোয়া যানের ভেতরে ছিল। খান ইউনিসে অভিযান চালানোর সময় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে এতে বিস্ফোরণ ঘটে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার তিনটি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। মানবিক সহায়তা সহজতর করতেই এই ‘কৌশলগত বিরতি’ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।

রবিবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে। যেসব এলাকায় সামরিক তৎপরতা বিরত রাখা হবে সেগুলো হলো—মুওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা শহরের কিছু অংশ।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তা সরবরাহে সহায়তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া গাজাজুড়ে নিরাপদ রুট নিশ্চিত করে ত্রাণ সরবরাহ সহজ করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার