রাশিয়ার হা*মলায় ইউক্রেনে নি*হত ২৭
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪০ PM

রাশিয়ার হা*মলায় ইউক্রেনে নি*হত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ০২:০০:৪৯ PM

রাশিয়ার হা*মলায় ইউক্রেনে নি*হত ২৭

ছবি : সংগৃহীত


রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন কয়েদি ও একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।

জাপোরিঝঝিয়ায় একটি কারাগারে হামলায় ১৬ জন নিহত হন। দিনিপ্রোপেত্রোভস্কে হাসপাতালে হামলায় তিনজন নিহত হন, যাদের একজন অন্তঃসত্ত্বা নারী। .

খারকিভের একটি দোকানে হামলায় আরও পাঁচজন মারা যান। ওডেসা, খেরসন ও অন্যান্য এলাকায়ও হতাহতের ঘটনা ঘটে।

ইউক্রেন দাবি করেছে, রাশিয়া এক রাতে ৩৭টি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এর মধ্যে ৩২টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে একজন নিহত ও রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ইউক্রেন ৬০ বছরের বেশি বয়সীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দিয়ে একটি আইন পাস করেছে।  

উভয়পক্ষই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করছে, তবে এ যুদ্ধে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: