মালয়েশিয়ায় স*ড়ক দু*র্ঘটনায় ৩ বাংলাদেশি নি*হত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় স*ড়ক দু*র্ঘটনায় ৩ বাংলাদেশি নি*হত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ১২:৫১:৪৬ অপরাহ্ন

মালয়েশিয়ায় স*ড়ক দু*র্ঘটনায় ৩ বাংলাদেশি নি*হত

ছবি : সংগৃহীত


মালয়েশিয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ বাংলাদেশি। গতকাল শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য সান। 

নিহতরা হলেন— মো. সাব্বের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহত দুই ব্যক্তি হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্র বাস (৪০)। তাদের টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, টয়োটা আভাঞ্জা মডেলের গাড়িতে তারা কুয়ান্তান থেকে রাজধানী কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। 

প্রথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক সাব্বের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ ছিল। এই ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কারণে তদন্ত করা হচ্ছে।

পুলিশ এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার