দিরাইয়ে সহায়তা পেলেন নাজির বাজারে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ AM

দিরাইয়ে সহায়তা পেলেন নাজির বাজারে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৩ ০৭:৪৯:৫৩ AM

দিরাইয়ে সহায়তা পেলেন নাজির বাজারে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার

ছবি : নিজস্ব


গত ২৭ জুন সিলেটের নাজির বাজার এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ নির্মাণ শ্রমিক ও নৌকাডুবিতে নিখোঁজ উপজেলার জারলিয়া গ্রামের ১টি পরিবারসহ মোট ১১ পরিবারকে নগদ অর্থ ও গবাদিপশু সহায়তা প্রদান করা হয়েছে। দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে ও অর্থায়নে এ নগদ অর্থ ও গবাদিপশু সহায়তা প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে বুধবার দুপুরে স্থানীয় একটি কনফারেন্স হলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মো. সেলিম সরদারের সভাপতিত্বে ও দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ^জিৎ রায়, ওসি কাজী মোক্তাদির হোসেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ড. সামছুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, হুমায়ুন রশীদ লাভলু, লিটন চন্দ্র দাস, বদরুল আলম চৌধুরী মিফতাহ, শৈলেন্দ্র তালুকদার, আলী আহমদ, জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ।

আলোচনা শেষে ৩ পরিবারকে ৭০ হাজার করে নগদ অর্থ ও ৮ পরিবারকে একটি করে গাভী জাতের গবাদিপশু এবং ৪০ হাজার করে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।


এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব