নিজের প্রয়োজনে বাঁচতে শিখেছি : ঋতাভরী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ AM

নিজের প্রয়োজনে বাঁচতে শিখেছি : ঋতাভরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ০৯:০৮:০০ PM

নিজের প্রয়োজনে বাঁচতে শিখেছি : ঋতাভরী

ছবি : সংগৃহীত


ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যেকোনো দিন অভিনয় ছেড়ে দিতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন। তার এই মন্তব্যে চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে। নিজের ব্যক্তিগত জীবন, পেশাজীবনের উত্থান-পতন, আর বর্তমান মানসিকতা নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

ঋতাভরী জানান, জীবনে তিনি প্রায় সবকিছুই পেয়েছেন— যশ, খ্যাতি, অর্থ, বাড়ি, গাড়ি, এবং সফল অভিনয় জীবন। একজন কিশোরী বয়সে যখন তিনি অভিনয় শুরু করেন, তখন তার ধ্যানধারণা ছিল একেবারেই ভিন্ন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে তার কাছে তখন পেশা ছিল শুধু জীবিকা নির্বাহের উপায়। কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে এবং জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে তার মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে।

তিনি জানান, যখন তিনি কাজে আসেন তখন মানবিকতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। কিন্তু সময় যত এগিয়েছে, তিনি উপলব্ধি করেছেন যে এই জগতে মানবিকতার অভাব রয়েছে। এই দিকটি তাকে গভীরভাবে আঘাত করেছে।

বর্তমানে ঋতাভরী নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। ৩০ বছর বয়সের পর তিনি নিজের কাছে প্রশ্ন করেছেন, ‘এরপর কী?’ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি বুঝতে পারেন যে তার আর কোনো কিছুর প্রতিই লিপ্সা নেই। এখন তিনি পরিবারকে ভালোবাসার পাশাপাশি নিজেকে ভালোবাসতে শিখেছেন। তার কথায়, ‘কাজের জন্য আমি আর বাঁচি না। নিজের জন্য নিজে বাঁচতে শিখেছি।’

ঋতাভরীর মতে, তার সব স্বপ্ন পূরণ হয়েছে। তাই এখন তার প্রয়োজন সম্পূর্ণ হয়ে গেলে যেকোনো দিন তিনি অভিনয় ছেড়ে দিতে পারেন। তবে, এখনই যে তিনি অভিনয় ছাড়ছেন এমন কোনো নিশ্চিত খবর জানাননি। তার এই মন্তব্য থেকে বোঝা যায়, তিনি পেশা থেকে দূরে সরে গিয়ে নিজের মতো করে জীবন কাটাতে চান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ