শত্রুতার বলি ৩৫০ হাঁস!
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ AM

শত্রুতার বলি ৩৫০ হাঁস!

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৩ ০৩:১১:৪২ AM

শত্রুতার বলি ৩৫০ হাঁস!

জগন্নাথপুরে বিষপ্রয়োগে মারা যাওয়া হাঁস


সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে খাবারে বিষ প্রয়োগ করে এক খামারির ৩৫০ টি হাঁস নিধনের অভিযোগ উঠেছে।  মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার উত্তর রসুলপুর (হলদিপুর) গ্রামে হাঁসগুলো মারা যায়।

ক্ষতিগ্রস্ত হাঁস খামারি রসুলপুর গ্রামের মৃত কলমদর খাঁর ছেলে মুরছালিন খা। তিনি উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে ১৫ বছর ধরে হাঁস পালন করে আসছেন।

এই ঘটনায় বৃহস্পতিবার জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন মুরছালিন। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

মুরছালিন অভিযোগ করে বলেন, আমার হাঁসের খামারে বিষ মিশ্রিত খাবার দেওয়া হয়। সেই খাবার খেয়েই হাঁসগুলোর মৃত্যু হয়েছে।

ক্ষতিগ্রস্ত হাঁস খামারি ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিজ বাড়ির সামনে জালের বেড়া দিয়ে ফাঁকা জায়গায় হাঁসগুলো লালন পালন করছিলেন মুরছালিন। গ্রামের একটি গোষ্ঠির সাথে মনোমালিন্য রয়েছে তার। এর জের ধরে হাসঁগুলোকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ তার।

মুরছালিন জানান, জেরে মঙ্গলবার দুপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হাঁসের খামারে ছিটিয়ে দিয়ে যায় দুবৃত্তরা। সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে খামারির ৩৫০ টি হাঁস মারা যায়। 

এতে এক লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুরছালিন।

এ বিষয়ে উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফউল্লাহ বলেন, হাঁস মারা যাওয়ার খবর পেয়েছি। পরীক্ষার জন্য মারা যাওয়া হাঁসের স্যাম্পল সিলেট পাঠিয়েছি। 

জগন্নাপুর থানারভিারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান  বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব