বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শান্তিগঞ্জে মা সমাবেশ
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১১ AM

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শান্তিগঞ্জে মা সমাবেশ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৩ ০৪:২৮:৪১ AM

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শান্তিগঞ্জে মা সমাবেশ

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শান্তিগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত হয়


'আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাঁও ও শান্তিগঞ্জ উপজেলার  ব্রাহ্মণগ্রাম কমিউনিটি ক্লিনিকে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মা সমাবেশ ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামাল অপুর উপস্থিতিতে হাত ধোয়া প্রদর্শন করেন স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শহীদুল্লাহ ও সূচনা প্রকল্পের টেকনিক্যাল অফিসার এ কে শামীম আহমদ।

এসময় ব্রাহ্মণগ্রাম, হোসেনপুর ও গুচ্ছ গ্রামের প্রায় ৪০ জন মা, কিশোরী ও গর্ভবতী উপস্থিত ছিলেন। 

মা সমাবেশে বক্তারা বলেন, খাবার খাওয়ার আগে ও পরে, শিশুদের খাওয়ানোর আগে,  শিশুর মল পরিষ্কারের পর, টয়লেট থেকে আসার পর, গবাদিপশু পাখি ধরার পর ভালভাবে সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন অত্র ক্লিনিকের সিএইচসিপি সেলিনা আক্তার। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাঁও কমিউনিটি ক্লিনিকে একই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএইচসিপি আকলিমা আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শিরিন আক্তার ও স্বাস্থ্য সহকারী রেখা আক্তার। উভয় ক্লিনিকে সমাবেশ শেষে হাত ধোয়ার প্রদর্শনী হাতে কলমে দেখানো হয় এবং অনুশীলন করা হয়।

ডিডি