হারিকেন অ্যারিনে আ শ্চ র্য জ ন ক পরিবর্তন দেখা গেছে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

হারিকেন অ্যারিনে আ শ্চ র্য জ ন ক পরিবর্তন দেখা গেছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ০৯:২৭:৫৭ অপরাহ্ন

হারিকেন অ্যারিনে আ শ্চ র্য জ ন ক পরিবর্তন দেখা গেছে

ছবি : সংগৃহীত


ক্যারবীয় অঞ্চলের দিকে চোখ রাখানো হারিকেন অ্যারিনে আশ্চর্যজনক পরিবর্তন দেখা গেছে। হারিকেনটি মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-৫ এ রূপ নিয়েছিল। যা রীতিমতো বিষ্মিত করেছিল আবহাওয়াবিদদের। তবে হারিকেনটি কিছুটা দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) সকালে ক্যাটাগরি-৩ হারিকেনে পরিণত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি ক্যাটাগরি-৩ হারিকেন হিসেবেই অবস্থান করছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণ হয়ে যাওয়ায় আশ্চর্যজনক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। শনিবার কিছু সময়ের জন্য হারিকেনটি ক্যাটাগরি-৫ বা সর্বোচ্চ শক্তিশালী ঝড়ে পরিণত হয়ে গিয়েছিল। এরপর রোববার এটির শক্তি কমে যায়। এখন হারিকেনটি আটলান্টিক মহাসাগরের উত্তরাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে।

শুক্রবার হারিকেনটি ক্যাটাগরি-১ শক্তিশালী ছিল। সকাল ১১টার দিকে এটির বাতাসের গতিবেগ ছিল ১২০ কি.মি ঘণ্টা। কিন্তু শনিবারই এটি শক্তি বেড়ে ক্যাটাগরি-৫ হারিকেনে রূপ নেয়। ওই সময় হারিকেনের বাতাসের গতিবেগ বেড়ে দাঁড়ায় ২৫৭ কিলোমিটার ঘণ্টা।

আটলান্টিকে যত হারিকেন হয়েছে, এরমধ্যে দ্রুত সময়ের মধ্যে এই হারিকেনটি সর্বোচ্চ শক্তি সঞ্চার করে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে।

সিএনএন আরও জানিয়েছে, সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যেসব হারিকেন সৃষ্টি হয় সেগুলো দ্রুত সময়ের মধ্যে শক্তি সঞ্চার করে থাকে। কিন্তু সেপ্টেম্বরের আগে আটলান্টিকে সৃষ্ট হওয়া কোনো হারিকেন এবারই প্রথম এত দ্রুত সময়ে সর্বোচ্চ শক্তি ধারণ করেছিল। এছাড়া হারিকেন অ্যারিন আটলান্টিকে সৃষ্ট হওয়া ৪৩তম ঝড় যেটি ক্যাটাগরি-৫ রূপ নিয়েছিল। সে হিসেবে এটি একটি বিরল ঝড়।

এদিকে হারিকেনটি এখন য পথে এগোচ্ছে এতে এটি স্থলে আঘাত হানার কোনো পূর্বাভাস নেই। বর্তমান গতিপথে এগোতে থাকলে এটি পুয়ের্তো রিকোর উত্তরাঞ্চলের পাশ দিয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে বাক নিয়ে আগামী সপ্তাহে আটলান্টিকের খোলা জায়গায় যাবে। হারিকেনটির আকার দ্বিগুণ অথবা তিনগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার