নিউ ইয়র্কে ব*ন্দুক হা*মলায় নি*হত ৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫১ PM

নিউ ইয়র্কে ব*ন্দুক হা*মলায় নি*হত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০২:৩০:২২ PM

নিউ ইয়র্কে ব*ন্দুক হা*মলায় নি*হত ৩

ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার ভোররাতে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের এক ক্লাবে এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিসচের বরাতে সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে-এ ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত এবং একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। 

তিনি বলেন, “ক্লাবের ভেতরে একটি বিবাদের জেরে গুলির ঘটনা ঘটে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কাছাকাছি একটি রাস্তায় একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে। আহতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, “চলতি বছরের প্রথম সাত মাসে নিউ ইয়র্ক শহরে ইতিহাসের তুলনায় সবচেয়ে কম গুলির ঘটনা ঘটেছে। এমন সময়ে এই হামলা ভয়াবহ ও বেদনাদায়ক। তবে আমরা তদন্ত চালিয়ে যাব এবং এর মূল পর্যন্ত পৌঁছাব।”

এই ঘটনা যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার দীর্ঘস্থায়ী সংকটের নতুন উদাহরণ হয়ে দাঁড়াল। মাত্র এক মাস আগেই ম্যানহাটানে এক বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা ও আরও তিনজন নিহত হয়েছিলেন। পরে বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক