দোয়ারাবাজারে বিজিবির উপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১১ AM

দোয়ারাবাজারে বিজিবির উপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ১৯/১০/২০২৩ ১০:৫৭:০০ AM

দোয়ারাবাজারে বিজিবির উপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া শীমুলতলা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

বিজিবি ও থানা সূত্রে জানা যায়, বাংলাবাজার বিওপি  ক্যাম্পের সুবেদার  মো আবুল কালাম ঢালী বাদী হয়ে দোয়ারাবাজার থানায় অভিয়োগ দায়ের করেন। এতে ১৪ জন এজাহারভুক্ত ও ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।মামলার এজাহারে সরকারি কাজের বাধা প্রদান, অবৈধ চোরাচালান, হত্যার উদ্দেশ্যে মারপিট  করার অভিযোগ করা হয়েছে।

মামলা সুত্রে জানাযায়, বুধবার(১৮ অক্টোবর) রাতে  চোরাকারবারিরা ভারত থেকে চোরাই পথে  বাংলাদেশে ১০/১২ টি গরু  নিয়ে আসেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া শীমুলতলা এলাকায়  অভিযান চালিয়ে দুইটি ভারতীয় গরু উদ্ধার করে বাংলাবাজার  বিজিবি ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত ২টি গরু  বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র শস্ত্র সহ বিজিবি টহল দলের উপর নির্বিচারে ঢিল পাটকেল নিক্ষেপ করিতে থাকে। এ সময় বিজিবি সদস্যরা ক্যাম্পে যাওয়ার পথে  দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে 

গরু ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে চোরাকারবারিরা। এ সময় সরকারী অস্ত্র-শস্ত্র ও উদ্ধারকৃত মালামাল রক্ষার্থে বিজিবি  টহল টিমের সদস্য নায়েক খোরশেদ আলম এসএমজি থেকে  ৪ রাউন্ড গুলি ফাঁকা ফায়ার করে। বিজিবি সদস্যরা আরো গুলি বর্ষনের প্রস্তুতি নিলে চোরাকারবারিরা ছত্রভঙ্গ হয়ে অন্যান্য গরুগুলো নিয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান ,বিজিবি'র উপর হামলার  ঘটনায় বিজিবি থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযুক্ত আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

এম সি