বিমান থেকে গা জা য় ত্রাণ ফেলল ইন্দোনেশিয়াসহ সাত দেশ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫১ PM

বিমান থেকে গা জা য় ত্রাণ ফেলল ইন্দোনেশিয়াসহ সাত দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ১২:৪০:৫০ AM

বিমান থেকে গা জা য় ত্রাণ ফেলল ইন্দোনেশিয়াসহ সাত দেশ

ছবি : সংগৃহীত


বিমানে করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ ফেলেছে সাতটি দেশ। এরমধ্যে বিশ্বের বৃহৎ দেশ ইন্দোনেশিয়াও রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্দোনেশিয়ার সঙ্গে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, সিঙ্গাপুর মোট ১৫৪ প্যালেট ত্রাণ ফেলেছে।

একেকটি প্যালেটে কয়েকশ কেজি ত্রাণ থাকে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইন্দোনেশিয়ার সঙ্গে দখলদার ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ শুরু হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা হয়। চাপের মুখে গত ২৬ জুলাই থেকে বিমানে করে গাজায় ত্রাণ ফেলার সুযোগ দেয় ইসরায়েল। এর আগে টানা দুই মাস গাজায় একটি শস্যও প্রবেশ করেনি। এতে করে সেখানকার মানুষ খাদ্য সংকটে পড়েন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় শত শত মানুষ রাতারাতি অপুষ্টিতে ভোগা শুরু করেন। এখন পর্যন্ত গাজায় অন্তত ৩০০ জন অনাহারে মারা গেছেন।

বিমান থেকে ত্রাণ ফেললেও সেগুলো গাজার মানুষের জন্য পর্যাপ্ত নয়। এছাড়া ত্রাণের প্যালেট পড়ে বেশ কয়েকজন মারাও গেছেন। এছাড়া ত্রাণের জন্য মানুষকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই থেকে এখন পর্যন্ত বিমান থেকে ৪১৫ টন ত্রাণ ফেলা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক