বিয়ের পিঁড়িতে বসা হলো না ইসলাম উদ্দিনের
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ AM

বিয়ের পিঁড়িতে বসা হলো না ইসলাম উদ্দিনের

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৩ ০৩:১৬:২৭ AM

বিয়ের পিঁড়িতে বসা হলো না ইসলাম উদ্দিনের

প্রতীকী ছবি


ইসলাম উদ্দিনের বিয়ে ছিলো আজ শুক্রবার (২০ অক্টোবর)।  গত সপ্তাহেই তার বিয়ের দিন তারিখ চুড়ান্ত হয়। কিন্তু বিয়ের একদিন আগেই চলে গেলেন ইসলাম।

নিহত মো. ইসলাম উদ্দিন (২৫) উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হুকিয়ারডুকি গ্রামের আহিমুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের কামাড়গাও শেখপাড়া গ্রামে কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইসলাম উদ্দিন পেশায় রাজমিস্ত্রী। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে কাজ করতে পার্শ্ববর্তী কামাড়গাও শেখ পাড়া গ্রামে যান তিনি। সেখানে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে টিনের চালের উপর পড়ে যান। সহকর্মীরা দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস।

ডি ডি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব