শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ AM

শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৩ ০৫:০৩:৫১ AM

শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

শুক্রবার শান্তিগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক


মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা  শুক্রবার (২০ অক্টোবর) শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ উৎসব। 

এ বছর সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। প্রথমবারের মতো উপজেলার সব দুর্গা মন্দিরের থাকছে সিসি ক্যামেরার আওতায়। সুনামগঞ্জের জেলা প্রশাসন ও শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের করা হয়েছে। 

শুক্রবার(২০ অক্টোবর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে স্থাপিত সিসি ক্যামেরা কার্যক্রম ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম,শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা ও এস আই মোহন রায় প্রমুখ।

ডিডি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব