হাসপাতালে ইসরায়েলের হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১০ AM

হাসপাতালে ইসরায়েলের হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৩ ১২:১১:৪২ PM

হাসপাতালে ইসরায়েলের হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা

ছবি : নিজস্ব


ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল ও হাসপাতালে ইসরায়েলের হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা জানিয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে খেলাফত মজলিস শাখা।

শুক্রবার জুমার নামাজের পরে ফিলিস্তিনে ইসরায়িলের আগ্রাসী হামলার প্রতিবাদে জাউয়া বাজারে খেলাফত মজলিস জাউয়া বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়। জাউয়া জামে মসজিদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে বাজারের মধুবনের সামনে মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিস ইউনিয়ন সভাপতি মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন আতিক, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো: আসাদুর রহমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ সভাপতি মাওলানা আমজদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান,  সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাওলানা জুনাইদ আহমদ।

উপস্তিত ছিলেন খেলাফত মজলিস ছাতক উপজেলা প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ,সমাজকল্যাণ সম্পাদক মো: এহিয়া খান মাহবুব, যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক মুফতি আব্দুর রব, যুব মজলিস ছাতক উপজেলা আহবায়ক হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান, ছাতক উপজেলা জমিয়তে উলামার প্রচার সম্পাদক মাওলানা আলী আহমদ, যুব  জমিয়ত ছাতক উপজেলা সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, খেলাফত মজলিস চরমহল্লা ইউনিয়ন শাখার সভাপতি ক্বারী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ হারুন, মিজাজ খা, মাওলানা আলী আকরাম, মাওলানা মনিরুজ্জামান,  মাওলানা নাঈমুল হক আখলিছ, মাওলানা ইহিয়া মাহমুদ, আলী সুজন, সাইদুল হক রুকন, মিনহাজ মাহমুদ, হাফিজ ওলি উল্লাহ, মাওলানা শিব্বির আহমদ, মইনুর রশিদ, মাস্টার আনোয়ার, জাকির হোসেন, তাজুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা গাজায় হাসপাতালে ইসরায়লী হামলার নিন্দা জানান এবং অনতিবিলম্বে ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করার জন্য আহবান জানান। উপজেলা সহ সভাপতি মাওলানা মুফাজ্জল আলীর মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সমাপ্ত হয়।

এম সি