বাতিল হয়ে গেল আ ফ গা ন পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির প্রথম ভা র ত সফর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪০ PM

বাতিল হয়ে গেল আ ফ গা ন পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির প্রথম ভা র ত সফর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ১০:৩৪:০৮ PM

বাতিল হয়ে গেল আ ফ গা ন পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির প্রথম ভা র ত সফর

ছবি : সংগৃহীত


জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর বাতিল করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, গত ১৫ মে মুত্তাকির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফোনে কথা বলেন। তালেবান ক্ষমতায় আসার পর থেকে এটি ছিল নয়াদিল্লি এবং কাবুলের মধ্যে সর্বোচ্চ স্তরের যোগাযোগ।

এরপর মূলত এই সফরটি চলতি মাসে হওয়ার কথা ছিল। সফরটি যদি হতো, তাহলে ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর এটিই হতো কাবুল থেকে প্রথম মন্ত্রী পর্যায়ের নয়াদিল্লি সফর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাপ্তাহিক ব্রিফিংয়ে আফগান মন্ত্রীর সফর বাতিল নিয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি সরাসরি কোনো জবাব দেননি।

তবে তিনি বলেন, 'আপনারা জানেন যে, আফগানিস্তানের জনগণের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ভারত আফগান জনগণের আকাঙ্ক্ষা এবং উন্নয়নমূলক চাহিদাগুলোকে সমর্থন করে চলেছে। আফগান কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এই বিষয়ে কোনো আপডেট থাকে, তাহলে আমরা শেয়ার করব।'

ভারত এখনো তালেবানদের স্বীকৃতি দেয়নি। যদিও কাবুলে সত্যিকার অর্থে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী