শান্তিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ AM

শান্তিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৩ ০৯:৩৪:০৬ AM

 শান্তিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

শনিবার (২১  অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার তেঘরিয়া পঞ্চগ্রাম পূজামন্ডপ থেকে শুরু করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সার্কেল এসপি শুভাশিস ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষন তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা ও যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ দাসসহ বিভিন্ন পূজাকমিটির সভাপতি- সম্পাদক প্রমুখ৷

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব