নেপালে নেতা-মন্ত্রীদের বাড়িতে হা*মলা-অ*গ্নিসংযোগ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৯ PM

নেপালে নেতা-মন্ত্রীদের বাড়িতে হা*মলা-অ*গ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ০২:২০:৪৫ PM

নেপালে নেতা-মন্ত্রীদের বাড়িতে হা*মলা-অ*গ্নিসংযোগ

ছবি : সংগৃহীত


নেপালের তরুণ প্রজন্মের (জেন জি) আন্দোলনকারীরা এবার রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ শুরু করেছেন। কাঠমান্ডু উপত্যকা ও অন্যান্য জেলায় মঙ্গলবার এই হামলা চালানো হয়।

ললিতপুরে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তারা উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলের ভৈসেপাটিস্থ বাসভবনে ইট-পাথর নিক্ষেপ করে।  

এছাড়া সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়।

নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর বিশ্ব পৌডেলের ভৈসেপাটিস্থ বাসভবনেও পাথর নিক্ষেপ করা হয়। বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেস সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বুধানিলকণ্ঠাস্থিত বাড়িতে পৌঁছালেও, হামলার আগেই তাদের থামিয়ে দেওয়া হয়।

এছাড়া বিরোধীদলীয় নেতা ও সিপিএন (মাওবাদী কেন্দ্র) এর চেয়ারম্যান পুষ্পকমল দাহালের খুমালতারের বাসভবনেও বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে।

প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তরুণ আন্দোলনকারীদের থামানো যাচ্ছে না। তাদের সঙ্গে যোগ দিচ্ছে সাধারণ মানুষ। গত কয়েকদিনের আন্দোলনে নেপালে নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী