বিমানের ঢাকা–কাঠমান্ডু ফ্লাইট সাময়িক স্থগিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৯ PM

বিমানের ঢাকা–কাঠমান্ডু ফ্লাইট সাময়িক স্থগিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ১০:১৪:১৯ PM

বিমানের ঢাকা–কাঠমান্ডু ফ্লাইট সাময়িক স্থগিত

ছবি : সংগৃহীত


নেপালে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–কাঠমান্ডু রুটের ফ্লাইট পরিচালনা বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর বলেন, নিরাপত্তা ও নেপালের নিষেধাজ্ঞার কারণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে কাঠমান্ডুগামী নির্ধারিত ফ্লাইটটি বাতিল করা হয়েছে। পাশাপাশি আগামীকাল (বুধবার) দুপুর ২টা পর্যন্ত ওই রুটের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমান জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। নেপাল সরকারের সিদ্ধান্ত ও নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে।

নেপালগামী যাত্রীরা সর্বশেষ ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে পারবেন।

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইটটি নেপালের সীমানায় গিয়েও অবতরণ না করতে পেরে ঢাকায় ফিরে আসে।  এই রুটে চলাচলকারী হিমালয় এয়ারলাইন্সও মঙ্গলবারের ফ্লাইট বাতিল করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী