ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১০ AM

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৩ ০৫:১৫:২৮ AM

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ

ছবি : প্রতিনিধি


মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস ও ফিলিস্তিনের মুসলমানদের ওপর  ইসরাইলের অত্যাচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাধারণ মানুষ।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার নতুন কর্ণগাঁও জামে মসজিদ থেকে শুরু হয়ে পুরাতন কর্ণগাঁও ও বদলপুর পয়েন্ট হয়ে কর্ণগাঁও বাজারের দিরাই-মদনপুর সড়কের পাশে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় মাওলানা বশির আহমদের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুল হাসান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পঞ্চগ্রাম বদলপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী আকবর, সুজানগর মাদ্রাসার মুহতামিম মাওলানা এনামুল হক, পুরাতন কর্ণগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা নোমান আহমদ হানাফী, ভাটির দর্পন এর প্রতিষ্ঠাতা আকতার হোসেন তালুকদার, আল কাইয়ুম, রাজু আহমেদ,প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন,ওরা মুসলমানদের দুশমন। ওদের রুখে দাঁড়াতে হবে। ৭৫ বছর ধরে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদী মার্কিনীরা ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্ব সন্ত্রাসী ইসরাইলকে প্রকাশ্য মদদ দিয়ে যাচ্ছে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ইসরাইলিদের প্রতিহত করতে হবে।বক্তারা আরো বলেন, চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

JA