বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৩ AM

বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ১১:১৮:৪৬ PM

বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের

ছবি : সংগৃহীত


পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নারী ও শিশু নিহত হয়েছেন। দেশটির জামফারা রাজ্যে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে রোববার স্থানীয় পরিবহন ইউনিয়নের এক কর্মকর্তা ও গ্রামবাসীরা জানিয়েছেন।

নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের (এনইউআরটিডব্লিউ) কর্মকর্তা আবু বকর মুহাম্মদ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, শনিবার সন্ধ্যার দিকে বিয়ের যাত্রীদের বহনকারী বাসটি আংশিকভাবে ধসে পড়া একটি সেতুর ওপর থামানো হয়েছিল। কিন্তু হঠাৎ করেই বাসটি পেছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়।

তিনি বলেন, বাসটি নববধূ ও তার স্বজনদের নিয়ে বরের বাড়ির দিকে যাচ্ছিল। পথে জামফারা রাজ্যের ফাস গ্রামের কাছাকাছি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। চালক ব্রেক টানতে ভুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার শিকার বাসটি পাশের কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল। ফাস গ্রামের বাসিন্দারা এই দুর্ঘটনায় নারী ও শিশুদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

দুর্বল সড়ক অবকাঠামোর কারণে নাইজেরিয়ায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়। এসব দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জন নিহত হয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী