যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, তিন পুলিশ নি হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, তিন পুলিশ নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৬:৩৩:১২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, তিন পুলিশ নি হ ত

সংগৃহিত


যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সশস্ত্র এক ব্যক্তির হামলায় তিন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারীও।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ইয়র্ক কাউন্টির স্প্রিং গ্রোভ এলাকায়, যা ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ১০০ মাইল দূরে। 

সিএনএন আজ (বৃহস্পতিবার ) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, একটি স্কুলের কাছাকাছি অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের লক্ষ্য করে হঠাৎ করেই গুলি ছোড়ে ওই বন্দুকধারী। ঘটনাস্থলেই তিন পুলিশ নিহত হন। দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় বাহিনী এবং আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়।

এ হামলায় একমাত্র একজনের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি। ফিলাডেলফিয়ার গভর্নর জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আড়াই হাজার মানুষের ছোট শহরটিতে সাধারণ মানুষের জন্য আপাতত কোনো ঝুঁকি নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার