আজ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন তিনজন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

আজ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন তিনজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ০৫:১১:৫০ অপরাহ্ন

আজ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন তিনজন


চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় নোবেল পেলেন তিনজন। আজ সোমবার এ নোবেল ঘোষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।চিকিৎসা বিজ্ঞানে নোবেলপ্রাপ্তরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারি ই ব্রানকো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। 

পেরিফেরিয়াল ইমিউন টলারেন্স আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হচ্ছে। এটি রোগ-প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান সৃষ্টি হওয়া রোধ করে। পুরস্কারপ্রাপ্তরা একটি মেডেল, একটি সনদপত্র পাবেন। এ ছাড়া তারা ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন, যা তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। 

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ম্যারি ই ব্রাঙ্কো ১৯৬১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োজলিতে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মরত আছেন। ফ্রেড রামসডেল ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইউভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপিউটিকসে সায়েন্টিফিক অ্যাডভাইজার পদে কর্মরত আছেন। 

আর জাপান থেকে নোবেল পাওয়া শিমন সাকাগুচি ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি জাপানের কিয়োটো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাপানের ইউভার্সিটি অব ওসাকার ইমিউনোলজি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারের ডিস্টিংগুইসড প্রফেসর হিসেবে কর্মরত আছেন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার