আমাকে ই*সরায়েলি বাহিনী অ*পহরণ করেছে : শহিদুল আলম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

আমাকে ই*সরায়েলি বাহিনী অ*পহরণ করেছে : শহিদুল আলম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ১২:৪৭:২১ অপরাহ্ন

আমাকে ই*সরায়েলি বাহিনী অ*পহরণ করেছে : শহিদুল আলম

ছবি : সংগৃহীত


যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌবহর। বর্তমানে ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছ থেকে বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম এক ভিডিওবার্তায় দাবি করেছেন, সমুদ্রে জাহাজ আটকে তাকে ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করেছে।

বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন তিনি।

ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনারা যদি এই ভিডিও দেখেন, বুঝবেন আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে ইস্‌রায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছে।

ভিডিওতে তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি- ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাও। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার