আমাদের দেশ আমরাই চালাবো : পরিকল্পনামন্ত্রী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৮ AM

বিদেশিদের কথায় আমরা চলবো না

আমাদের দেশ আমরাই চালাবো : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৩ ০৪:৪৩:৪১ AM

আমাদের দেশ আমরাই চালাবো : পরিকল্পনামন্ত্রী

মতবিনিময় সভায় বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিদেশিদের কথায় আমরা চলবো না। মানবো না। তারা আসুক, কথা বলুক। কথা শুনবো। কিন্তু আমাদের দেশ আমরাই চালাবো। 

মঙ্গলবার সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় স্থানীয় লোকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গোবিন্দগঞ্জ ডেভেলপমেন্ট গ্রুপ এই সভার আয়োজন করে। 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। নির্বাচন হবেই। স্বাধীনতার প্রতীক নৌকা সব সময়ই আছে। এরপর কত কচুগাছ, পাটগাছ, ধানগাছ, কচুরিপানা এসেছে। কোনো লাভ হয়নি। নৌকা আছে, নৌকা থাকবেই। তিনি বলেন, শেখ হাসিনা দেশের খাদেম। তাকে সারাবিশ্ব মানে। দেশের লক্ষ-কোটি মানুষ তাকে সালাম দেয়। তিনি পদ্মাসেতু করেছেন। বঙ্গবন্ধু টানেল করেছেন। দেশের হাজার হাজার স্কুল, কলেজ, মাদরাসা করেছেন। এত উন্নয়ন অন্য কেউ করতে পারবে না। 

তিনি আরো বলেন, আমরা পাঞ্জাব, পাঠান, মোঘল, পাকিস্তানিদের গোলাম ছিলাম। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন। বাঙালি সব পারে। দুষ্টুরা নানা কথা বলে। তাদের কথায় কান দেবেন না। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমরা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী আইয়ূব করম আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন- স্থানীয় বাসিন্দা তৈয়বুর রহমান, আয়োজক সংগঠনের সহ-সভাপতি এস এম চয়ন, সাধারণ সম্পাদক আবদুল গফফার, সদস্য জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা তজম্মুল হক, মিলন মিয়া প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব