সুনামগঞ্জের জগন্নাথপুরের রানিগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
আগামী ২৮ অক্টোবর দেশে কি হতে যাচ্ছে এ নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনেকটাই রসিকতা করে বলেছেন, '২৮ এর পরে ২৯ আসবে। যেভাবে দিন যায় সেভাবেই যাবে।
২৪ অক্টোবর মঙ্গলবার বেলা ৪টায় সুনামগঞ্জের জগন্নাথপুরের রানিগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্ধোধন শেষে এসব কথা বলেন তিনি।
এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, 'আমরা যা করছি তার বিচার করবে জনগণ। আমরা আইনের বাইরে কোন কাজ করছি না। গত তিন বছর ধরে শুনে আসছি সরকার পতন চায় বিএনপি এ নিয়ে আমরাও বিরক্ত।
এসব বলে বিএনপি জনগণকে উস্কানি দিচ্ছে। আমরা দেশের উন্নয়ন করছি কারো কোন ক্ষতি করছি না।'নির্বাচন ছাড়া কোনো উপায় নেই মন্তব্য করে এম এ মান্নান তাঁর বক্তব্যে আরও বলেন, ‘নির্বাচন হবেই। এ ছাড়া কোনো উপায় নেই। স্বাধীনতার প্রতীক নৌকা সব সময়ই আছে। এরপর কত কচুগাছ, পাটগাছ, ধানগাছ, কচুরিপানা এসেছে। কোনো লাভ হয়নি। নৌকা আছে, নৌকা থাকবেই।
এর আগে বেলা ২টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন দ্বিতীয় পর্যায় এর আওতায় সুনামগঞ্জের জেলার জগন্নাথপুর উপজেলার রৌয়াইল-হিলালপুর ফ্লাগশিপ উপ-প্রকল্পের এর বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হাসনাত হোসেন প্রমুখ।
JA




