গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণ : যুবক আ ট ক
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৯ AM

গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণ : যুবক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৫ ০৬:২৯:৪৪ PM

গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণ : যুবক আ ট ক

সংগৃহিত


সিলেটের গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার জাফলং এলাকা থেকে গোয়াইনঘাট থানার এসআই সৈয়দ তারিকুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়। 

আটককৃত যুবক উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের জমিল মিস্ত্রীর ছেলে জুনেদ আহমেদ (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে শিক্ষার্থীর মা প্রয়োজনীয় কাজে বাজারে গেলে বাড়ি ফাঁকা পেয়ে পার্শ্ববর্তী বাড়ির অভিযুক্ত যুবক জুনেদ আহমদ ওই শিক্ষার্থীকে রাত ১০ টার দিকে একা পেয়ে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। 

ঘটনার প্রায় এক সপ্তাহ পর শুক্রবার দিবাগত রাতে শিক্ষার্থীর মা গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে জুনেদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে গোয়াইনঘাট থানা পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে এবং ভিকটিমকে ওসিসির জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিলেটের শিক্ষিকা বিউটি পালের পাশে লেখক-শিক্ষক-সাংবাদিকরা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
সব হা*রানোর শ*ঙ্কায় চার গ্রামের মানুষ