ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৫ AM

ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৫ ০৭:৪৮:৫৬ PM

ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি

ফাইল ছবি


পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন; সেটিও অস্বীকার করেছেন তিনি।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটন পারমাণবিক ইস্যুতে পাঁচ দফা পরোক্ষ আলোচনা করেছিল, যা শেষ হয় জুন মাসের ১২ দিনের বিমান হামলার মধ্য দিয়ে। ওই হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

খামেনি বলেছেন, ‘‘ট্রাম্প বলেন, তিনি একজন চুক্তিকারী। কিন্তু যদি কোনও চুক্তিতে জোরজবরদস্তি করা হয় এবং তার ফল আগেই নির্ধারিত থাকে, তাহলে সেটি চুক্তি নয়, বরং চাপিয়ে দেওয়া এবং নিপীড়ন

গত সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর ওয়াশিংটনের জন্য তেহরানের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর বিষয়টি দারুণ হবে।

খামেনি বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট গর্ব করে বলেন, তারা ইরানের পারমাণবিক শিল্প বোমা মেরে ধ্বংস করেছেন। খুব ভালো, স্বপ্ন দেখতেই থাকুন

তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা আছে কি নেই, সেটি নিয়ে আমেরিকার মাথাব্যথা হওয়ার কী আছে? এসব হস্তক্ষেপ অনুচিত, ভুল ও জবরদস্তিমূলক।

পশ্চিমা শক্তিগুলো ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করছে এবং দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে আসছে। যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী