উদ্বোধনের অপেক্ষায় সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১৪ AM

ডিসেম্বরে ক্লাস শুরু

উদ্বোধনের অপেক্ষায় সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট

নিতাই দাস, শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ০৪:৪১:৩১ AM

উদ্বোধনের অপেক্ষায় সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট

সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট। ছবি: জৈন্তা বার্তা


হাওরাঞ্চল সুনামগঞ্জের মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট এখন উদ্বোধনের অপেক্ষা। প্রতিষ্ঠানটির কাজ দ্রুত শেষ হওয়ায় উচ্ছ্বসিত হাওরবাসী। এখন কর্মমুখী শিক্ষায় নবদিগন্তের দ্বার উন্মোচনের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় সবাই।

শিক্ষায় পিছিয়ে পড়া হাওরবাসীর স্বপ্নপূরণের কারিগর হাওর রত্ন খ্যাত সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তার হাতধরেই উন্নয়নের আলোয় আলোকিত পুরো সুনামগঞ্জ। হাওরবাসীর এই স্বপ্নের টেক্সটাইল ইন্সটিটিউটে রয়েছে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ৪ তলা বিশিষ্ট ছাত্র ও ছাত্রীদের দুইটি পৃথক ছাত্রবাস, পিন্সিপাল কোয়ার্টার, শিক্ষকদের জন্য ডরমেটরি, স্টাফ ডরমেটরি, তিনটি ল্যাব, ওয়ার্কশপ এন্ড লাইব্রেরী, পনিংসেড, ওয়াভিং সেড, ডায়েং সেড, দৃষ্টিনন্দন শহিদ মিনার ও মসজিদসহ অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা। সুশীল সমাজের মতে, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য কর্মসংস্থান তৈরির বিকল্প নেই। এজন্য কারিগরি শিক্ষা বিশেষ ভূমিকা রাখতে পারে। কারিগরি শিক্ষা নিলে কাউকে বেকার বসে থাকতে হয় না। তাদের জন্য দেশে চাকরি বা আত্মকর্মসংস্থানের সুযোগ যেমন রয়েছে, তেমনি দেশের বাইরেও উচ্চ বেতনে চাকরির সুযোগ রয়েছে।

হাওরাঞ্চলের মানুষের জন্য এমন সুযোগ করে দেয়ার জন্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি আমরা সুনামগঞ্জবাসী চির কৃতজ্ঞ।

সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষ মাহমুদুল হাসান সুত্রে জানা যায়, এখন পর্যন্ত ১২৩ জন শিক্ষার্থীর ভর্তি নিশ্চায়ন করা হয়েছে। আমাদের ভর্তি কার্যক্রম চলমান আছে।  ইতোমধ্যেই ইন্সটিটিউটটিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীসহ গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। ডিসেম্ভরের ১ম সপ্তাহের দিকে ক্লাস শুরু হবে।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির বলেন, সত্যিই নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে। আমরা স্বপ্নেও যা কল্পনা করতে পারিনি আজ বাস্তব হয়েছে।টেক্সটাইল ইইন্সটিটিউটের উদ্বোধন হয়ে গেলেই আধুনিক শিক্ষায় আলোকিত হবে আমাদের হাওরের জনপদ।

পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন বলেন, পরিকল্পনামন্ত্রীর উন্নয়নের আলোয় আলোকিত পুরো শান্তিগঞ্জ। এক সময়ের অবহেলিত এই উপজেলা এখন উন্নয়নের মহাসড়কে। এখানে হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এরমধ্যে টেক্সটাইল ইন্সটিটিউট অন্যতম। কিছুদিনের মধ্যেই টেক্সটাইল ইন্সটিটিউটের উদ্বোধন হবে। এতে কর্মমুখী শিক্ষায় নবদিগন্তের দ্বার উন্মোচিত হবে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু বলেন, টেক্সটাইল ইন্সটিটিউট এখন উদ্বোধনের অপেক্ষায়। হাওরপাড়ে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে নতুনমাত্রা যোগ করবে। এজন্য আমর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ অক্টোবর সুনামগঞ্জে ১২৬ কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল ডিপ্লোমা ইন্সটিটিউটের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিকল্পনামন্ত্রী (তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী) এমএ মান্নান এমপি এবং তৎকালীন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।


JA