দিরাইয়ে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৮ AM

দিরাইয়ে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০৩:৩২:৫০ AM

দিরাইয়ে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

দিরাইয়ে পুলিশের অভিযানে উদ্ধারকৃত অস্ত্র


দিরাই থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি পাইপগান, ৫ টি কার্তুজের খোসা, ২ টি ধারালো অস্ত্র, ৪০ টি এককাইট্টা ও ২ টি ঢাল। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে দিরাই থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী। 

প্রেস ব্রিফিংয়ে দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন, ওসি (তদন্ত) আকরাম হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত মঙ্গলবার দিরাই থানাধীন রাড়ইল গ্রামে ও বুধবার পুকিডহর গ্রামে দু'পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাতে রাড়ইল গ্রাম থেকে একটি পাইপগান, ৪০ টি এককাইটা, ২টি ঢাল, ২ টি কার্তুজের খোসা এবং বুধবার রাতে পুকিডহর গ্রামের জামাল খানের ঘরের বক্স খাটের নিচ থেকে একটি পাইপগান, ২টি ধারালো অস্ত্র ও ৩ টি কার্তুজের খোসা উদ্ধার করে জব্দ করা হয়। 

সংঘর্ষে এসব অস্ত্র ব্যবহৃত হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, অভিযানকালে পুকিডহর গ্রামের মৃত ময়না খাঁনের ছেলে সাবাজ খাঁন ও জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মুক্তার মিয়ার ছেলে জানু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পৃথক এসব সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

ডিডি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব