ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে অসচ্ছল মানুষের ছানি অপারেশন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১১ PM

ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে অসচ্ছল মানুষের ছানি অপারেশন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ০৪:৫৮:৫৯ PM

ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে অসচ্ছল মানুষের ছানি অপারেশন

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের  দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসায় জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে গ্রামীণ জনগোষ্টীর অসচ্ছল মানুষদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪নভেম্বর) বেলা ১১টায় এলাকার অসহায়, দুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদানে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মহসিন কবিরের সভাপতিত্বে ও জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন, ডাচ্- বাংলা ব‌্যাংক পিএল‌সি,সুনামগঞ্জ ব্রাঞ্চ এর ডেপু‌টি ম‌্যানেজার সুজন পুরকায়স্থ।

তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, সুনামগঞ্জের কৃতি সন্তান, ডাচ- বাংলা ব্যাংকের এম‌ডি ম‌হোদয় আবুল কাশেম মোহাম্মদ শিরিন স‌্যা‌রের আন্ত‌রিক সহ‌যো‌গিতায় সাড়া দে‌শের ন‌্যায় আমা‌দের জেলার অসহায় ও দ‌রিদ্র চক্ষু রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা প‌াচ্ছেন। জনতা চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এলাকায় এলাকায় ক্যাম্পেইন করে বিনামূল্যে দৃ‌ষ্টি প্রক‌ল্পের চিকিৎসা সেবা কার্যক্রম বাস্তবায়ন করা হ‌চ্ছে। দেশব‌্যাপী এ ছাড়াও ঠোঁট কাটা তালু কাটা দ‌রিদ্র রোগী‌দের অপা‌রেশন, দ‌রিদ্র মেধাবী শিক্ষার্থী‌দের শিক্ষাবৃ‌ত্তি প্রদানসহ আরও অ‌নেক কার্যক্রম চলমান আ‌ছে।

আজ মাঠ পর্যা‌য়ে বাচাইকৃত সকল ছা‌নি রোগী‌দের জনতা চক্ষু হাসপাতালের অ‌ভিজ্ঞ চক্ষু    ডাঃ মোঃ ওবায়দুর রহমান, মোহাইমিনুল হক স্বপন ও দক্ষ মে‌ডি‌কেল টি‌মের মাধ‌্যমে উন্নত প্রযু‌ক্তির মাধ‌্যমে কৃ‌ত্তিম ল্যান্স সংযোজনসহ ছা‌নি অপা‌রেশন করা হবে।

দিন ব‌্যাপী জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্ বাংলা ব‌্যাংক পিএল‌সি এর এই কার্যক্রমের জন‌্য এলাকার মানুষ প্রশংসা ক‌রেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী