সুনামগঞ্জে তিন আসনে বিএনপি বনাম জামায়াতের লড়া*ই
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৫ PM

সুনামগঞ্জে তিন আসনে বিএনপি বনাম জামায়াতের লড়া*ই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০৭:২৬:১৭ PM

সুনামগঞ্জে তিন আসনে বিএনপি বনাম জামায়াতের লড়া*ই

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জে তিন আসনের প্রার্থী ঘোষণা করল বিএনপি, বাকি দুই আসনের নাম আসছে শিগগিরআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের রাজনীতি এখন সরগরম। ঘোষিত তিনটি আসনেই বিএনপির প্রার্থীদের মুখোমুখি হচ্ছেন জামায়াতের মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে জেলার রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে-হাওরঘেরা এ জেলার নির্বাচনী মাঠে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি বনাম জামায়াতের।

সুনামগঞ্জ-১ আসন

হাওড়বেষ্টিত তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সুনামগঞ্জ-৩ আসন

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন খান, যিনি সিলেট মহানগর জামায়াতের পেশাজীবী বিভাগের ৩নং থানা আমির ও সিলেট জজ কোর্টের এপিপি। তিনি সিলেট এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন এবং পূর্বঘোষিত প্রার্থী হিসেবে নিয়মিত মাঠে কাজ করছেন।

এ আসনে আরও সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন খেলাফত মজলিশের সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী ও জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম, যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানা গেছে।

সুনামগঞ্জ-৫ আসন

ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।

তিনি পূর্বে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন-একবার বিএনপি, একবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি, যিনি আলেম সমাজে সুপরিচিত শিক্ষক, খতিব ও জনসেবক। তিনি সিলেট মহানগর জামায়াতের মজলিসে কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ঐক্যজোটের ব্যানারে মিনার প্রতীক নিয়ে একবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: